slider

বোয়ালমারীতে ১১৯টি মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছোট-বড় ১১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্যাপনা।

প্রশাসনের থাকছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা। সকল পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য থাকছে আনসার। আগামী ৭ অক্টোবর থেকে পূজা শুরু হবে। শারদীয় দুর্গাপূজা ৫ দিন অনুষ্ঠিত হবে।

কালিনগর গ্রামের বিনয় বিশ্বাস বলেন, পূজাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। এক বছর ঘুরে আবার শারদীয় দুর্গাপূজা আমাদের মাঝে এসেছে। পূজা উপলক্ষে প্রতিটা সনাতন ধর্মলম্বীদের বাড়িতে তৈরি করা হয়েছে নাড়ু, খই, মুড়ি। প্রতিটা বাড়ির সদস্যদের জন্য কিনা হয়েছে নতুন জামা কাপড়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল মন্ডল বলেন, উপজেলায় মোট পূজা মন্ডপ রয়েছে ১১৯টি। পূজা মন্ডবে মোট ৭৩২ জন আনসার নিরাপত্তা হিসেবে কাজ করবে। বাজারের পূজা মন্ডপ গুলোয় থাকবে ৮ জন করে আনসার সদস্য। গ্রাম অঞ্চলের পূজা মন্ডপ গুলোই থাকবে ৬ জন করে আনসার সদস্য।

ওসি তদন্ত মজিবুল রহমান বলেন, পূজা মন্ডপ গুলো পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হবে। ১১৯ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১১৯ টি পূজা মন্ডপে ৭৩২ জন আনসার ভিডিপি মোতায়ন করা হবে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম নিরাপত্তার জন্য থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button