slider

পদধারী আওয়ামীলীগ নেতাকর্মীদের আশ্রয় দেয়া যাবে না: বিএনপি’র সমাবেশে শান্ত-

সিরাজুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ: বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন,ভাড়াটিয়া হয়ে জোরপূর্বক কারো জমি দখল করা যাবে না। নেতাকর্মীদের পাশাপাশি সাধারন জনগনের মধ্যে শান্তি গড়ে তুলতে হবে। তবেই জনগন আগামীতে বিএনপিকে ভোট দিবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন বিএনপির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.তারিকুর রহমান আলালের পরিচালনায় মঈনুল ইসলাম খান শান্ত আরো বলেন, আওয়ামীলীগ নেতারা ৫ আগস্টের পর থেকে দিনে চুপচাপ বাড়িতে থাকে, রাতে আমাদের দলের নেতাদের সাথে যোগাযোগ করে ফায়দা লুটার চেষ্টা করছে। সাধারণ ভোটারদেরকে আমাদের পাশে বসার সুযোগ করে দিতে হবে। কিন্তু আওয়ামীলীগের পদধারী নেতাদের আশ্রয় দেয়া যাবে না। চেয়ারপারসনের উপদেষ্টা শান্ত আরো বলেন, বিগত ১৫ বছরে সমাবেশ তো দূরের কথা নেতাকর্মীরা আমার সাথে দেখা করতে গেলে পুলিশ দিয়ে হয়রানি করা হতো। কিন্ত প্রতিমাসে মামলার হাজিরা দিতে গেলে আদালতের বারান্দায় দেখা হতো। এতে ঐক্য আরো মজবুত হয়েছে। নতুন প্রজন্মকে বিএনপি’র আদর্শে অনুপ্রানিত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখে-জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি,অ্যাডভোকেট মো.মেজবাউল হক মেজবাহ, জেলা বিএনপি’র সহ-সভাপতি মো.মোতালেব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.তোফাজ্জল হোসেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.শামীম আহমেদ, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফি উদ্দিন আহমেদ, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুস সোবহান ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জি.মো.হাবিবুল আলম খান মোহাম্মদ আলী ও সাবেক পৌর কাউন্সিলর মো.আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশে বিপুলসংখ্যক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button