Uncategorized

শিরোপা থেকে দুই ম্যাচ দুরে জ্যামাইকা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত খেলতে নেমে অভিজ্ঞতাটা সুখকর হল না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার দল জ্যামাইকা তালওয়ারস হেরে গেলো টানা দ্বিতীয় ম্যাচ।
লন্ডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে এবার তারা সেন্ট লুসিয়া জুকসের কাছে হারলো ১৭ রানের ব্যবধানে। টানা দুই ম্যাচ হারলেও অবশ্য প্রথম প্লে-অফ নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ক্রিস গেইলের দলের।
এই হারের ফলে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান হারালো ক্রিস গেইলের দল জ্যামাইকা তালাওয়াস। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান দশ ম্যাচ খেলে জ্যামাইকার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্স।
তবে, শীর্ষ চার দলের একটি হয়েই যুক্তরাষ্ট্র সফর শেষ করলো জ্যামাইকা। আগামী চার আগস্ট বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সেন্ট কিটসের প্রথম প্লে-অফে গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্সের মোকাবেলা করবে জ্যামাইকা। সেখানে জিতে গেলে সরাসরি ফাইনালে চলে যাবে দলটি।
হারলেও একটা সুযোগ থাকছে। সেক্ষেত্রে পাঁচ তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় প্লে-অফের বিজয়ী দলকে হারাতে হবে তাদের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সাত আগস্ট। সেই ম্যাচটাও অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button