আমরা মানিকগঞ্জে খালেদা জিয়ার পাহারাদার, তারেক জিয়ার পাহারাদার -আফরোজা খান রিতা

সোহেল রানা, মানিকগঞ্জ ঘিওর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, আমরা মানিকগঞ্জে খালেদা জিয়ার পাহারাদার, তারেক জিয়ার পাহারাদার। সবাইকে সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগের লোকজন বিএনপিতে প্রবেশ করে যাতে দলের ভাবমুর্তি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা দেশের এই পরিস্থিতিতে দাঙ্গা হাঙ্গাবা ভাংচুর করে সরকারি সম্পত্তি সহ সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানিকগঞ্জ জেলাকে জুলুম অন্যায়, অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করিনি। এখনো হাতে অনেক কাজ। সবেমাত্র দেশটা নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই দেশটাকে নতুন করে সাজাতে গুছাতে হবে।
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিশাল মিছিল ও পথসভা শেষে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সোমবার (১২ আগষ্ট) বিকালে ঘিওর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এ শাস্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন যেন সবাই বিএনপি। দলে অনপ্রবেশকারীদের কোন ঠাঁই দেওয়া হবে না। এখনো ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করে দাঙ্গা হাঙ্গামা করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। আমরা খালেদা জিয়ার পাহাদার হয়ে আছি। তারেক রহমানের পাহাদার হয়ে জনগণকে আমাদের পাহারা দিতে হবে। যতদিন দেশের অবস্থা স্বাভাবিক না হয় ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য মানিকগঞ্জের ৭টি উপজেলাতে পথযাত্রা ও শান্তি সমাবেশ করা হয়েছে। দেশের অনেক জায়গাতেই চুরি,ডাকাতি, লুটতরাজের কথা শোনা যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি
মোকাবেলা করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠে থাকতে হবে। এ উপলক্ষে সবশেষে ঘিওর উপজেলায় শান্তি সমাবেশের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে দল, মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সংখ্যালঘু ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং চুরি, ডাকাতি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিটি মহল্লায় মহল্লায় এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রহরার ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিএনপি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ
দেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে । তাই আমাদের এই স্বাধীনতাকে অব্যাহত রাখতে হলে সবাইকে ভাল কাজে এগিয়ে আসতে হবে । সরকারি সম্পদ সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করতে বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঠে থেকে কাজ করার নির্দেশ দেন। এর আগে পথ সভা ও মিছিল নিয়ে দলে দলে শান্তি সমাবেশে সমবেত হয় । সমাসেশে প্রধান অতিথি হিসেবে উপ্িধসঢ়;স্থত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির ও বিএনপি কেন্দ্রীয় মহিলা দলের মানব উন্নয়ন সম্পাদিকা আতিকা খন্দকার।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া। এ সময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসিফ হোসেন রনি প্রমুখ । ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবাহান হক, সহ-সভাপতি অ্যাড.আবু কাওসার রেজা, মির্জা এজাজ, অ্যাড.আব্দুল আলীম খান মনোয়ার, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ সানোয়ার, যুগ্ম-আহবায়ক শহিদুর রহমান শহীদ, মোশারফ হোসেন, সদস্য মীর্জা সালেম, ছাত্রদলের আহবায়ক তানভীর আহমেদ সবুজ ও ছাত্র সমন্বয়ক তানভীর হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ পথসভা ও
শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন।




