হরিরামপুরে নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলা

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : হরিরামপুর তথা মানিকগঞ্জের অন্যতম নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শ্রদ্ধেয় বাবু রঞ্জন সাহা ২১ বছর আগে শুভ সূচনা করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ নজরুল জন্মজয়ন্তী উদযাপন ও ঘুড্ডি মেলা। তারই ধারাবাহিকতায় আাগামী ২৫ মে হতে ২৭ মে পর্যন্ত হরিরামপুরের ঝিটকার ঐতিহ্যবাহী পোদ্দার বাড়িতে তিন দিন ব্যাপী নজরুল জন্ম জয়ন্তী ও ঘুড্ডি মেলা-২০২৩ এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি সহ সার্বিক সহযোগিতা কামনা করছি।
সৌখিন ব্যক্তিদের আকর্ষনীয় ঘুড্ডি তৈরি করে মেলায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল। প্রতিটি ঘুড্ডির জন্যই রয়েছে পুরস্কার। তবে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও পুরস্কারের পাশাপাশি রয়েছে গোল্ডেন ঘুড্ডির জন্য আকর্ষনীয় পুরস্কার।
মেলা চলাকালীন সময়ে প্রতিদিন বিকাল ৩টা হতে ঘুড্ডি উড়ানো প্রতিযোগিতা চলমান থাকবে।




