আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তুর্কি সামরিক বাহিনীর কত ভাগ অভ্যুত্থানে জড়িত ছিল?

তুরস্কে ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টায় সামরিক বাহিনীর কতজন সদস্য জড়িত ছিল? ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী দেশটির মাত্র ১.৫ ভাগ সদস্য এতে জড়িত ছিল বলে জানা গেছে।
টার্কিশ জেনারেল স্টাফের প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টায় মোট ৮,৬৫১ সৈনিক জড়িত ছিল। এদের মধ্যে ১,৬৭৬ জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এতে জড়িয়ে পড়েছিল। এদের ১,২১৪ জন আবার ক্যাডেট।
সামরিক বাহিনী জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টায় জড়িতরা ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানচেষ্টায় ২৪টি জঙ্গিবিমানসহ ৩৫টি বিমান ব্যবহৃত হয়েছিল, যা মোট বিমানের সাত শতাংশ।
এতে বলা হয়, অভ্যুত্থানচেষ্টায় ৮টি অ্যাটাক হেলিকপ্টারসহ ৩৭টি হেলিকপ্টার (যা মোট সংখ্যার প্রায় ২.৭ ভাগ), ১৭২টি সাজোয়া যান, ৭৪টি ট্যাংক ব্যবহৃত হয়েছিল। বিদ্রোহীরা তিনটি জাহাজও ব্যবহার করেছিল।
অভ্যুত্থানে ২৪৬ বেসামরিক এবং নিরাপত্তা সদস্য নিহত হন।
সূত্র : ডেইলি সাবাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button