slider

ঘাতক বাসচাপায় ব্যবসায়ী মফিজ উদ্দিনের মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার মুন্সি মার্কেটের ভিআইপি ফ্যাশনের প্রোপাইটর মফিজ উদ্দিন (৫২) রোববার সকালে ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার জন্য হরিপুরস্থ বাসা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নেওয়া হয়, পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গভীর রাতে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে রেখে গেছেন। সোমবার বাদ যোহর নিজ গ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজার
নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ মাওলানা শাহআলম ও মুনাজাত করেন মাওলানা মুহিবুর রহমান মাছুম বিল্লাহ। এর আগে হাফেজ মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাঁর বড় ভাই মোঃ মহসিন,সাবেক ভিপি সালাউদ্দিন রিপন।
গৌরীপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ অসংখ্য মুসল্লী প্রখর রোদে জানাজার নামাজ ও মুনাজাতে শরিক হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button