sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৩ জুলাই সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা মো. মাসুদ রানা তার অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের টিকাকেন্দ্রের গেটের সামনে তার ইজিবাইকটি রেখে জরুরি বিভাগে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ইজিবাইকটি চুরি হয়ে গেছে। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে প্রথমে মো. মোমিন (৫৪) ও মো. বাদল (১৭)-কে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল কেনাবেচা চক্রের সদস্য মো. আনোয়ার (৬০) ও মো. তসলিম ইসলাম বাবু (৩২)-কে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গ্রেপ্তারকৃত তসলিম ইসলাম বাবুর দেওয়া তথ্য অনুযায়ী দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: মো. আনোয়ার (৬০), পিতা: মৃত আব্দুল কাদের, সাং-লালবাগ, থানা-কোতোয়ালী, জেলা-দিনাজপুর। মো. মোমিন (৫৪), পিতা: মৃত হযরত আলী, সাং-রাজবাড়ী তামিলীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-দিনাজপুর। মো. তসলিম ইসলাম বাবু (৩২), পিতা: মৃত আব্দুস সাত্তার, সাং-সদরপুর ডাঙ্গাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-দিনাজপুর। মো: বাদল (১৭), আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু, পিতা:পেলকা, সাং-উত্তর শিংগাড়ী পাটনপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী।

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের এ চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button