ঠাকুরগাঁওয়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) ঠাকুরগাঁও সদর এলাকার ওই ২ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও সদর দক্ষিণ জগন্নাথপুর, ইমরান বেকারি কে ৫০০০ টাকা জরিমানা, মোল্লার মোড় আনিছ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে মোঃ মিজানুর রহমান পিতা- মোঃ খলিফার রহমান, সাং-সিন্দুরনা পোস্ট অফিস ভাউলারহাট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে সিন্দুরনা বাগানবাড়ি পোস্ট অফিস- ভাউলার হাট,মেসার্স রেশমি ট্রেডার্স কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এবং তার ঐ অংশ হিসেবে সেই অভিযোগকারী কে ১২৫০ টাকা প্রদান করা হয়।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।



