slider

ঠাকুরগাঁওয়ে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যাতায়াতের জন্য নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের এবং আকচা ইউনিয়নের স্থানীয় অসংখ্য বাসিন্দারা এই মানববন্ধন করেন।ঘন্টা ব্যাপীর এ মানববন্ধনে বক্তব্যে দেন, নওরশাদ আলী কাউসার হোসেন সবুজ, শারমিন আক্তার সহ দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

এ সময়ে বক্তব্যে বলেন, রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজীপাড়া গ্রামের ৫ ও ৬ এবং আকচা ইউনিয়নের ৩,৫ ও ৬ নং ওয়ার্ডে প্রায় ১২ হাজার মানুষের সুক নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল স্থানীয়দের তৈরি করা বাঁশের সাঁকো কিন্তু বর্তমানে ভারী বর্ষণের ফলে ও নদীতে পানি বেড়ে যাওয়ায় সেই সাঁকোটি ভেঙে গেছে।
ফলে তারা বাজার ঘাট থেকে শুরু করে অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতাল ও শিশু কিশোররা বিদ্যালয়ে পর্যন্ত যেতে পারছে না।

এতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন তারা । তাই নদীতে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। এর আগেও সেখানে সুক নদীর পানি বেশি হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। এই নদী পার হওয়াকে কেন্দ্র করে আর যেন কেউ দুর্ঘটনা শিকার না হয় সেই দিকটা খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তারা।

অবিলম্বে আমাদের দাবি যেন বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এই পরিবারগুলো। মানববন্ধন শেষে তারা ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলায়মান আলীর কাছে একটি স্মারকলিপি তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button