শিরোনামশীর্ষ সংবাদ

জনকল্যাণমুখী প্রশাসন গড়াই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈষম্য দূর করে জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। জনগণের সেবা আরও সুনিশ্চিত করবো।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না। ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি, জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলছি।
ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button