বিবিধশিরোনাম

হেলিকপ্টারে করেই হলো শাহরুখের বিয়ে

হবু স্ত্রীকে কথা দিয়েছিলেন বিয়েতে এমন কোনো উপহার দেবেন যা সারা জীবন তার মনে থাকবে। আসলে কনেরও যে মনে মনে বাসনা ছিল বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তটা যেন বিশেষ হয়ে ওঠে। এই ইচ্ছে পূরণের জন্যেই জয়পুর থেকে উত্তরপ্রদেশের হাপুর উড়ে গেলেন হবু বর।
ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের ট্যুইট থেকে জানা গেছে, হবু স্ত্রী তানজিমের জন্যে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন শাহরুখ খান। উত্তরপ্রদেশের বিজনর জেলার কোতওয়ালি শহরের বাসিন্দা তানজিম নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তবুও তার স্বপ্ন ছিল তার পরিবারের সবাই মিলে যেন রাজকীয়ভাবে তাকে বিদায় জানান। এই স্বপ্নকে সত্যি করতেই হেলিকপ্টারে চেপে বিয়ে করতে আসেন শাহরুখ।
বিয়ের আসরের পাশেই খোলা জায়গায় বানানো হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। সেখানেই নামে হেলিকপ্টারটি। বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারেই উড়ে যান জয়পুরের উদ্দেশে। নবদম্পতিকে দেখতে ভিড় জমান বহু মানুষ। এদিন যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে বিশেষ তত্পুর ছিল উত্তর প্রদেশ প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু পুলিশ কর্মকর্তাও।
তবে হেলিকপ্টারে করে বিয়ের ঘটনা এটাই প্রথম নয়। গত অক্টোবরেও জম্মুর এক বর খবরের শিরোনাম হয়েছিলেন তার কনেকে হেলিকপ্টারে করে নিয়ে এসে। পশ্চিমা দেশগুলোতে এটা একটা স্বাভাবিক বিষয় হলেও ভারতীয় পিছিয়ে থাকা সমাজে এটা বিশেষ গুরুত্ব বহন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button