শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক ০২টি অভিযান চালিয়ে ০১টি বাইসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ এবং ০২টি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে বিজিবি।বিজিবি৫৯ ব্যাটালিয়নের পাঠানো প্রেসবিঞ্জপ্তিতে বলা হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে ০২ সেপ্টেম্বর বুধবার ভোরে
সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি বাইসাইকেলসহ মালিকবিহীন ১১০ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ এবং উক্ত টহল দল ৫ : ৩০ মিনিট ঘটিকায় সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০২টি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করে।
জব্দকৃত মাদক ও টায়ারের সর্বমোট সিজার মূল্য-১,৪৯,০০০/- (এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার) টাকা। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।