sliderস্থানিয়

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিনের চালা, আটক-৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ৮ মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ওহির উদ্দিন পাইকের ছেলে মোঃ আজাহার আলী (৫৫), বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মোঃ এনামুল হক(৩৫) ও রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামের মৃত- সাইদুর রহমানেরছেলে মোঃ টিপু সুলতান (৫০)।

জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।

ঐ এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কীভাবে ককটেলসদৃশ ৪-৫টি বস্তুর বিস্ফোরণ ঘটল, তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এতে টিনের চালা উড়ে গেছে।
কে বা কারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে অনেকে বলছেন ধান কাটার শ্রমিকেরা ওই বাড়িতে থাকতেন। তাদের মাধ্যমেও আসতে পারে অথবা বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে ককটেল মজুত করেছিল বলেও ধারনা করছে।

ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অফিসার ইন চার্জ হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৮জনকে নামধারী আসামী ও আরো কিছু অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button