slider

সিংগাইরে নূর হোটেলকে ভ্রাম্যমান আদালতের ১ লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ :মানিকগঞ্জের সিংগাইর বাসষ্ট্যান্ডে হাজী নূর হোটেলে পচাঁবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় হোটেল মালিক মো. নাসিরউদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(১২ জুন) সকাল ১১ টার দিকে সিংগাইর বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবিবুর রহমান। তাকে সহায়তা করেন সিংগাইর থানা পুলিশ। ৷

জানা গেছে, গত ৮ মে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনের দিন রাতে প্রশাসনের লোকজন হাজী নুর হোটেলে খাবার খেতে যায়। এ সময় হোটেলে খাবার রাখার স্থানে গ্লাসের মধ্যে দুটি বিড়াল ঢুকে খাবার খাচ্ছিল। বিষয়টি হোটেল মালিককে অবগত করার পর কোন কর্নপাত করেননি। পরের দিন গণমাধ্যমে ফলাও করে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে । তারই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পঁচাবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় নুর হোটেলের মালিককে জরিমানা করা হয়েছে । আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button