slider

হরিরামপুরে বিশ্ব পানি দিবসে কৃষকদের মানববন্ধন

নাসির উদ্দিন,আজিমনগর প্রতিনিধি : বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে ইছামতি নদীতে বাঁধ নয়’, পানি প্রবাহ চাই; নদীর পানি দূষণ মুক্ত রাখা ও পানির অবচয় রোধে আলোচনা ও পদ্মা নদীর তীরে আন্ধারমানিক ঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুব সংগঠন, কৃষক সংগঠন, ছাত্র সহ অন্যান্য পেশাজীবি মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে কৃষকরা হরিরামপুর উপজেলার সকল খাল-বিল নদী নালা, মাইলটাল, প্রাকৃতিক জলাশয় দুষসমুক্ত রাখা। ইছামতি ও পদ্মা নদীর যে সকল কোল বা কেনেল রয়েছে সেগুলো পানি প্রবাহ সচল রাখা । সেচ বা বিষ দিয়ে মাছ না ধরা। নদী রক্ষায় পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন, কৃষি জমিতে নদীর পানির ব্যবহার বাড়ানো। মানববন্ধনে অংশগ্রহনকারীরা আরো দাবী তোলেন পানি প্রবাহ সচল করতে হরিরামপুরের সকল নদীকে দখলমুক্তর আহবান জানান।

আলোচনায় অংশ্রহন করেন, যুবটিমের সদস্য প্রদীপ কুমার, নারী সংগঠনের নেত্রী সালমা বেগম, কৃষক মজনু মিয়া, বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা। আলোচনায় বক্তরা বলেন, পানি থাকলে বাঁচবে দেশ গড়বে সোনার বাংলাদেশ। নদী, খাল-বিল, প্রাকৃতিক জলাশয় সকল জায়গায় যাতে প্রবাহ চলমান রাখতে হবে। কারন পানির সাথে সকল উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার সম্পর্ক রয়েছে। পানি না থাকলে কোন কোন উদ্ভিদ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না বা বেঁচে থাকতে পারবে না। প্রানীকে টিকিয়ে রাখতে হলে পানির গুরুত্ব অপরিসীম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button