slider
হরিরামপুরে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ এর আয়োজনে ‘পরিবেশ নিয়ে ভবিষ্যত প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ‘প্রাকৃতিক কৃষি আন্দোলন’ এর সমন্বয়ক দেলোয়ার জাহান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় স্কুল শিক্ষক ও সংগঠনের সভাপতি ওয়াহিদুর রহমান, স্কুল শিক্ষক মোস্তফা কামাল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহি বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে পাটগ্রাম স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।



