বিবিধশিরোনাম

বোরখা পরায় চাকরি হলো না মোনা আফ্রিদির!‌

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিউজিল্যান্ডে ধাক্কা খেলেন মুসলিম নারী। বোরখা না খুললে চাকরি দেয়া হবে না, সাফ জানানো হলো তাকে।
দিন কয়েক আগে একটি গয়নার দোকানে সেলসের চাকরির জন্য আবেদন করেছিলেন ২৫ বছর বয়সী মোনা আফ্রিদি। ইন্টারভিউয়ে ডাক পান। কিন্তু মুখোমুখি ইন্টারভিউ দিতে গিয়েই বিপত্তি বাঁধে। তাকে বোরখা খুলে আসতে বলেন দোকানের ম্যানেজার। বোরখা না খুললে সময় নষ্ট করে লাভ নেই বলেও জানিয়ে দেয়া হয়।
আদতে কুয়েতের বাসিন্দা হলেও, ২০০৮ সালে শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে চলে আসেন মোনার পরিবার। কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং–এ ডিপ্লোমা করার পর চাকরি খুঁজছিলেন।
গয়নার দোকানের মালিকের পক্ষে জানানো হয়, ওই ম্যানেজার নতুন এসেছেন। নিয়ম–কানুন সম্পর্কে বিশেষ ধারণা নেই তার। তবে তার দাবি ধোপে টেকেনি। কারণ এর আগেও ওই দোকানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছিল।
বোরখা পরে থাকায় গত বছর অক্টোবরে কেলস্টন গার্লস কলেজের সহকারী প্রধান ফাতিমা মোহাম্মদিকেও চাকরি দিতে অস্বীকার করে ওই দোকানেরই হেন্ডারসন এলাকার শাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button