slider

বোয়ালমারীতে দুই মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের তামার হাজী গ্রাম থেকে গত রোববার দিবাগত রাতে দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। এ সময় আটকৃত শিপন শেখের (৪৩) কাছ থেকে ৬০ গ্রাম গাজাঁ ও মো. ইমরান মিনার কাছ থেকে ১২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

শিপন শেখ তামারহাজী গ্রামের মোকসেদ শেখের ছেলে ও একই গ্রামের মৃত আইনদ্দিন মিনার ছেলে মো. ইমরান মিনা। আটকের ঘটনায় এসআই মামুন ইসলাম বাদি হয়ে সোমবার (৬ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১২।

থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপন শেখের বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাজাঁ ও ইয়াবা বড়ি উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদকসহ মাদক সেবনকারী ও বিক্রয়কারী দুইজনকে আটক করা হয়েছে। তাদের নামে মাদক মামলা হয়েছে। আসামিদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button