মানিকগঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল একশন সপ্তাহ পালিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “শিক্ষাই জাতির মেরুদন্ড, জ্ঞান ও তথ্যই শক্তি” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জে আরব ভবন মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা পাসা ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে শিক্ষা বিষয়ক গ্লোবাল একশন সপ্তাহ পালিত হয়।
রালি ও আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার এর সভাপতিত্বে ও পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা পরিদর্শক মুনছুর আলী, বাঁচিক শিল্পী অধ্যাপক বাসুদেব সাহা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, এনপিআই এর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিউল ইসলাম, মুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক সমন্বয়কারী ওমর ফারুক, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন আমরা অন্তর্ভুক্তিমূলক ন্যায্য নিরাপদ এবং শিক্ষাবান্ধব বিদ্যালয় চাই,ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার রুপান্তরসহ গুণগত মান নিশ্চিত সবাই মিলে একসাথে কাজ করতে চাই।



