sliderস্থানিয়

পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম সংবাদদাতা: সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে পেশাজীবী গাড়ি চালকদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প।

সোমবার (২৭ জুলাই) কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পরিবহনের পেশাজীবী চালকরা অংশ নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাজীবী চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই জেলা প্রশাসন ও বিআরটিএর সমন্বয়ে এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সুস্থ ও সচেতন চালকই নিরাপদ সড়ক নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত। তাই ভবিষ্যতেও চালকদের স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক কার্যক্রম এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button