দেশে অনাচার চলছে-জাফরুল্লাহ চোধুরী

দেশে অনাচার চলছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চোধুরী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ডা: জাফরুল্লাহ বলেন, দেশে অনাচার চলছে। এসব অনাচার থেকে রেহাই পেতে কেউ বিপথে যেতে পারে। যদিও তাদের পথ সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, বিএনপি ১৬ হাজার নেতাকর্মীদের যেভাবে জেলে রাখা হয়েছে এতেও তাদের মধ্যে কেউ বিপথে যাওয়ার বিকল্প পথ বেছে নিতে পারে। এজন্যই দেশে মুক্ত পরিবেশ তৈরি করতে পারে।
বাংলাদেশে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম বেশি চলছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে তিনি তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে পরামর্শ দেন।
‘সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তৃণমূলে গণতন্ত্রের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এতে মূল প্রস্তাবনা উত্থাপন করেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
আলোচনা সভায় ড. আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।




