খেলা

রাতেই সাসেক্সের হয়ে মাঠে নামছে মুস্তাফিজ

সাসেক্সে পৌঁছে বৃহস্পতিবার রাতেই মাঠে নেমে পড়তে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ সময় ঠিক রাত ১২টায় এসেক্সের বিপক্ষে মাঠে নামবে সাসেক্স। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এই ম্যাচে দেখা যাবে মুস্তাফিজকেও।
মুস্তাফিজকে দলে পেয়েই ইন্সটাগ্রামে জার্সি হাতে তার একটি ছবি প্রকাশ করেছে সাসেক্স। তাতেই বলা হয়েছে যে, বৃহস্পতিবারই অভিষেক হচ্ছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
আইপিএল শেষ করে এসেই কাউন্টিতে খেলতে যাওয়ার কথা ছিলো মুস্তাফিজের। কিন্তু পায়ের একাধিক ইনজুরির কারণে ঠিক সময়ে যেতে পারেননি তিনি। ইনজুরি থেকে সেরে উঠতে উঠতে লেগে গেছে পাক্কা একমাস। এরপর আরো সাতদিন দেরি হয়েছে ভিসাজনিত জটিলতায়।

বিমানবন্দর থেকে সাসেক্সের প্রতিনিধি দল তাকে ক্লাবে নিয়ে যান। সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর তার হাতে তুলে দেয়া হয় সাসেক্সের দুটি জার্সি।
বিমানবন্দর থেকে সাসেক্সের প্রতিনিধি দল তাকে ক্লাবে নিয়ে যান। সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর তার হাতে তুলে দেয়া হয় সাসেক্সের দুটি জার্সি।

সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন মুস্তাফিজ। সব মিলিয়ে সাতটি ম্যাচ পাবেন তিনি।
এ বছর শুধুমাত্র সীমিত ওভারের ম্যাচ খেলার জন্যই মুস্তাফিজকে দলে নিয়েছে সাসেক্স। চলতি বছর কাউন্টি চ্যাম্পিয়ন্সশিপ খেলছেন না তিনি।
এবারে দুই সপ্তাহ ইংল্যান্ডের থাকার কথা মুস্তাফিজের। এরপর ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য গতকাল থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button