গাছা থানা ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

মোঃ লিমন হোসেন: গাজীপুর মহানগর গাছা থানা ছাত্র লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়,অভিযোগ উঠে নেতাদের কে মোটা টাকার বিনিময়ে একজন অযোগ্য ছেলেকে সাধারণ সম্পাদক করা হয় আর সেই কমিটি অনুমোদন দেওয়ার পর থেকে নবনির্বাচিত বিতর্কিত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় সরকার এর বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায় যে অনেক মেয়ে সাথে অন্তরঙ্গ দৃশ্য মেয়েদের সাথে নাচানাচি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে বর্তমান নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,ছবি ও ভিডিওতে দেখা যায় জয় সরকার ধারালো চাপাটি হাতে নিয়ে নানা অঙ্গ ভঙ্গিতে সন্ত্রাসী স্টাইলে,আবার দেখা যায় হাতে মদের বোতল, কখনো মদ খেয়ে ডিজে ডান্স করতেও দেখা যায়,এছাড়াও বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে যা বর্তমান ভাইরাল বললেই চলে।
গাছা থানা এলাকার জনগণ বলে টাকার বিনিময়ে একজন নেশাখোর মাতাল নারী লোভী ও হাঁফ মেন্টাল ছেলেকে কমিটি দিয়েছে গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে দলের সুনাম নষ্ট করছি সবার দাবি পুনরায় বর্তমান কমিটি বাদ দিয়ে নতুন করে কমিটি দেওয়া হোক।
এ নিয়ে জয় সরকারের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।




