slider

হরিরামপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল হোসেন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়রা নিজ বাড়িতে এ ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রী পিচ দেয়া হয়।

এ সময় যুবলীগ নেতা অ্যাডভোকেট রাসেল হোসেন জানান, আমি খুব ছোট মানুষ। ২০১১ সাল থেকে আমি অন্যান্য সময়ের পাশাপাশি ঈদের সময়ে আমার এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকায় এবারও কিছু উপহার সামগ্রী দেয়ার চেষ্টা,করছি। এটা যাকাত নয়। আমার উপর এখন যাকাত ফরয হয়নি। এটা আমি ব্যক্তিগতভাবে ঈদ উপহার হিসেবে আপনাদের দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।

এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের মাঝেও ঈদ উপহার প্রদান করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button