ছয়বাড়ীয়া জাগরণী সংঘের এমপি বেনজির আহমদকে ফুলেল শুভেচ্ছা

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছয়বাড়ীয়া জাগরণী সংঘের নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ।
২২ মার্চ শুক্রবার ধামরাই সিটি সেন্টারে বেলা ১১ ঘটিকার সময় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ০৯নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ আবু সাঈদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়বাড়ীয়া জাগরণী সংঘের সকল সদস্যবৃন্দ।
এসময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ পূর্বের ন্যায় এলাকার মানুষের যেকোনো সহযোগিতায় সহায়তা প্রদান ও সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
৩৩ সদস্য বিশিষ্ট উক্ত কার্যকরী সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর আওয়ামী লীগের উপ-মানব বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ।
সহ-সভাপতির দায়িত্বে আছেন মোঃ শাহাদাত হোসেন, মোঃ মনির হোসেন, এম এইচ জুয়েল ও মোঃ সাঈদ খোকন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মোঃ ফয়সাল হোসেন, মোঃ নুরুল আমিন জয়, মোঃ তানভীর আহমেদ বাপ্পি, মোঃ ফরিদ আহমেদ, মোঃ ইমরান হোসেন, মোঃ উজ্জল হোসেন ও রবিন হুসেন।
উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আরিফ সিকদার, মোঃ হালিম হোসেন, খোরশেদ আলম, মান্নান হোসেন, সোহেল রানা, আমিনুর রহমান, মানসুর রহমান, শাহাদাত হোসেন, হান্নান মিয়া, তাহের হোসেন ও লিটন হোসেন।
এছাড়াও রয়েছেন কোষাধ্যক্ষ হিসেবে আতিকুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ দীপু ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমন খান, দপ্তর সম্পাদক মোঃ সোহাগ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রায়হান আলী, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মোরশেদ আলী, উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ নিলয় চৌধুরী শুভ, ক্রীড়া সম্পাদক শর্নব হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন।
উক্ত সংঘের সম্মানিত কার্যকরী সদস্যবৃন্দদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান, মোঃ ওয়াহিদুজ্জামান, ইমদাদ হোসেন, সুরুজ বাঙ্গলি, শহিদুল ইসলাম, এমদাদুল সিকদার, রুবেল হোসেন, জিয়াউর রহমান, রাসেল হোসেন ও হাবিবুর রহমান।




