সাভারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যূ

সাভার সংবাদদাতা: সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় সোমবার খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। নিহতরা হলো, বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আব্দুল ছাত্তার মুন্সির মেয়ে ছাফিনা আক্তার (৪) ও তারই নিকট আত্মীয় মোহাম্মদ রানার ছেলে রাফুল (৪)। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দুপুরে দত্তপাড়া এলাকার ওই দুই শিশু বাড়ির পাশে একটি মসজিদের সামনে খেলতে যায়। একপর্যায়ে মোহাম্মদ রানার শিশু পুত্র রাফুল ও ছাত্তার মুন্সির শিশু মেয়ে ছাফিনা পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে দুই উদ্ধার করে তাদের পরিবারের সদস্যরা।
নিহত দুই শিশু পরস্পর সম্পর্কে খালাতো ভাই-বোন বলে এলাকাবাসী জানায়। বিরুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শাহজাহান সিরাজ জানান, বিকেলে দুই শিশুর দাফন হয়েছে। বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ ও সাভার মডেল থানার এসআই আর্শাদ মিয়া জানান, এ ব্যাপারে আমরা কিছুই জানিনা।




