sliderশিক্ষাশিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র পক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উপর নমরুদ-ফেরাউনের উত্তরসূরিদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষ।
এক যৌথ বিবৃতিতে ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স ও সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের অভয়ারণ্যে পরিনত হয়েছে, যার জ্বলন্ত উদাহরণ আইন বিভাগের শিক্ষার্থীর উপর হামলা। ছাত্রলীগের ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ইতিহাস নতুন নয়। তারা বিভিন্ন সময়ে ভিন্নমতের শিক্ষার্থীদের উপর ফ্যাসীবাদী কায়দায় হামলে পড়েছে, এমনকি তাদের হাত থেকে রক্ষা পায় নি হলের ক্যান্টিনবয়ও। ছাত্রলীগের একের পর এক ঘৃণ্য কর্মকাণ্ডে দেশবাসী ক্ষুব্ধ ও শঙ্কিত। মূলত ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই; বরং এরা ডামি সরকারের লেজুরবৃত্তি ও লাঠিয়াল বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।।
বাংলাদেশ ছাত্রপক্ষ অতিসত্বর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবী জানাচ্ছে।
খবর বিজ্ঞপ্তির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button