slider

পুরস্কৃত হলেন বিজিবির শ্রেষ্ঠ বিওপি কমান্ডার ফারুক কামাল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সম্প্রতি বিজিবির শ্রেষ্ঠ বিওপি কমান্ডার পরীক্ষায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নায়েব সুবেদার ফারুক কামাল । ১১ মার্চ বিজিবি দিবস উপলক্ষে সীমান্ত সম্মেলন কেন্দ্র পিলখানা ঢাকায় বিশেষ দরবারে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল আশরাফ উজ্জামান সিদ্দিকী মহোদয়ের নিকট হতে ২০২৩ সালের শ্রেষ্ঠ বিওপি কমান্ডার নির্বাচিত হওয়ায় মেজর জেনারেল আশরাফ উজ্জামান সিদ্দিকী মহোদয় থেকে পুরস্কার গ্রহণ করেন নায়ক সুবেদার মোঃ ফারুক কামাল। তিনি কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের মরহুম মুন্সি আব্দুল মতিন মাস্টার (তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি বৃহত্তর দাউদকান্দি থানা প্রাথমিক শিক্ষক সমিতি) এর পুত্র ও মরহুম মুন্সি মোহাম্মদ আলী মাস্টারের সুযোগ্য নাতি। তাঁর এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তিতে এলাকাবাসী সবাই গর্ববোধ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button