slider

কটিয়াদিতে লোহাজুরী ইউপি উপনির্বাচনে নুরুজ্জামান ইকবাল চেয়ারম্যান নির্বাচিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের উপনির্বাচনে মোঃ নুরুজ্জামান ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লোহাজারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হায়দার মারওয়ার মৃত্যুতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৯৯৯৪ জন। ৯ মার্চের নির্বাচনে মোট ভোট পড়েছে ১২৭৪২। ভোটের হার ছিল ৬৭.১২ শতাংশ, তন্মধ্যে মোটর সাইকেল প্রতীক মোঃ নুরুজ্জামান ইকবাল ৫৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিবন্দী চশমা প্রতীক মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ৪৪০৭ ভোট। অন্যান্যরা ভোট পেয়েছেন ঘোড়া প্রতীক মোহাম্মদ মনির হোসেন ২০৪৩ ভোট, আনারস প্রতীক মোঃ মুসা মারওয়া পেয়েছেন ৭৭১ ভোট, অটো রিক্সা প্রতীক কামরুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬৪ ভোট । বাতিল কৃত ভোটের সংখ্যা একশত।

সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন অফিসার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button