slider

স্কুল শিক্ষার্থীদের খেজুর চারা বিতরণ

সংবাদদাতা : স্কুল শিক্ষার্থীদের মাঝে খেজুর চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী। মানিকগঞ্জ সদর উপজেলাস্থ জয়নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক সংগঠন ভি এস ও সেচ্ছাসেবী দের উদ্যোগে চারশত খেজুর চারা বিতরণ এবং বিদ্যালয়ের চারি পাশে পঞ্চাশটি খেজুর বৃক্ষ রোপণ করেন বিদ্যালয়ে স্কাউট গ্রুপ। তারুণ্যের অঙ্গিকার হোক সবুজ আয়ন দেশ গড়ার অঙ্গিকার এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়ন করতে সেচ্ছাসেবী সংগঠন ভি এস ও সেচ্ছাসেবীগণ নিরলস ভাবে কার্যক্রম করে যাচ্ছে। আদর্শ বিদ্যালয় গড়ার লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল পরিকল্পনার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে সেচ্ছাসেবীরা। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উপস্থিতিতে সংগঠনে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিবিড়ের পরিচালনায় ও সভাপতি মাহবুব নেতৃত্বে কর্মসূচী বাস্তবায়ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button