slider

প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে: কক্সবাজারে ডা. দীপু মনি

এম.এ আজিজ রাসেল,কক্সবাজার : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতিবন্ধীদের আর্থ—সামাজিক কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত। এ লক্ষ্যে যুগোপযোগী পদ্ধতির মাধ্যমে তাদের সঠিক পরিসংখ্যান নির্ণয়ে কাজ করছে সরকার।’

সোমবার (০৪ মার্চ) কক্সবাজারে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ ও সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে কার্যকর টুলস প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো খায়রুল আলম সেখ, সমাজকল্যাণ অধিদপ্তের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান করা, সুরক্ষা আইন বাস্তবায়ন ও উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। তিনদিনব্যাপী কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, এনডিডি বিশেষজ্ঞ, চিকিৎসক, শিশু নিউরোলজিস্ট, সাইকোলজিস্টসহ সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button