আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের ঘটনা বিশ্ব শান্তির জন্য হুমকি-রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি ও সেনা অভ্যুত্থান প্রচেষ্টা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় সহিংসতা এড়িয়ে দেশের সাংবিধানিক কাঠামোর আওতায় চলমান সমস্যা সমাধানের জন্য মস্কো তুর্কি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।
তুরস্কের সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর শনিবার দেয়া এ বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির ঘটনবলীতে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। দেশের সংবিধানের প্রতি সম্মান দেখাতে তুরস্কের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
তুরস্কের নির্বাচিত ও বৈধ সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে বিশেষ করে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত গত বছরের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর থেকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দেয়। তবে, সম্প্রতি তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button