উপমহাদেশ
তুরস্কে নতুন ভারপ্রাপ্ত সেনাপ্রধান

তুরস্ক শনিবার জেনারেল উমিত দান্দারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ফার্স্ট আর্মির কমান্ডার ছিলেন। অভ্যুত্থান দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এদিকে তুরস্কের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হালুসি আকারকে উদ্ধার করা হয়েছে। অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর সদস্যরা তাকে পণবন্দি করেছিল।
রয়টার্সের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, রাজধানী আঙ্কারার উপকণ্ঠে একটি বিমান ঘাঁটি থেকে তাকে উদ্ধার করা হয়।
অভ্যুত্থানদমনের প্রথম দিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সেনাপ্রধান আকার কোথায় আছে, তা তিনি জানেন না।



