slider

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি : পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্তির প্রায় ১১ মাস পরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম ১২ সদস্যের কমিটি অনুমোদন দেন।

৩ মাস মেয়াদী এ কমিটিতে কৌড়ী এম এ রউফ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হামজা জ্যোতিকে আহ্বায়ক করা হয়েছে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন বিশ্বাসকে যুগ্ম-আহবায়ক (১) করে আগামী তিন মাসের জন্য ১২ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিঠি গঠন করা হয়েছে।

আহ্বায়ক আমির হামজা জ্যোতিকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৫ জনকে৷ তারা হলেন-উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ মল্লিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিন চৌধুরী রিফাত, সাবেক সহ-সভাপতি তানভীর সিদ্দিক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়েক উদ্দিন সীমান্ত।

এছাড়াও, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-রিতান মোল্লা, আল-আমিন মৃধা আবির, মোহাম্মদ শান্ত, মেহেদী হাসান ইমন, ফয়সাল আল আমিন ও মো. ফরিদ হোসেন।

গত বছরের ১৮ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহ্বানও জানানো হয়।

কমিটি গঠনের লক্ষ্যে গত বছরের ২০ জুলাই হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানায় জেলা ছাত্রলীগ। তবে, সেই সভার প্রায় ৭ মাস পরে এই আহ্বায়ক কমিটি দেয়া হলো। দীর্ঘদিন কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button