slider

কটিয়াদীতে কুপিয়ে আ’লীগ নেতার দুই হাতের কবজি বিচ্ছিন্ন

রতন ঘোষ,কটয়িাদী প্রতনিধিি :কিশোরগঞ্জের কটিয়াদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আ’লীগ নেতাকে কুপিয়ে দুই হাতের কবজি আলাদা করে ফেলেছে দূর্বৃত্তরা। আহত রফিকুল ইসলাম নয়ন (৩৬) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি । তিনি সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের আ’লীগ সভাপতি ও সাবেক সাবেক চেয়ারম্যান রায়খলা গ্রামের গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার বড় ছেলে।

বর্বর পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০১ ফ্রেবুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সশ্রম-ধুলদিয়া ইউনিয়নের কাচারিপাড়া মোড়ে। গুরুতর আহত অবস্থায় নয়নকে প্রথমে কটিয়াদী ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন। এ সময় তার মোটরসাইকেল আটকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে করে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে দূর্বৃত্তরা তাদের ধারালো রামদা ফেলে যায়। বিচ্ছিন্ন হাত দুটি উদ্ধার করা হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ↑

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি উদ্ধার করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত ঘটনায় জিজ্ঞাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button