slider

নিয়ামতপুরে জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ মমতাজ উদ্দীন মন্ডল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টিলের মধ্যে প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে বিজয়ী স্টলগুলোর প্রতিনিধিদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button