বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাকের ও সম্পাদক ফাত্তাহ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৫ জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শুধুমাত্র সভাপতি ও সম্পাদক ব্যতীত বাকি সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ৭৩ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোট দিলেও ১টি নষ্ট হয়ে যায়। সর্বমোট বৈধ ভোট ৬৮ টির মধ্যে সভাপতি মোঃ ইসমাইল শাকের ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শোলেশ দাস পেয়েছেন ১৪টি ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে তৌফিক ফাত্তাহ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কালী কিংকর বসাক পেয়েছেন ১৬টি ভোট। অপরাপর পদে বাকি যারা বিনা প্রতিধ্বদন্দিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজিজ খান (সাব্বির) কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম সুমন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল মোবিন ঝুমান, কার্যকরী সদস্য হয়েছেন অ্যাডভোকেট আতিক হাসান, এবং মোঃ সিরাজ হোসেন। দপ্তর ও গ্রন্থাগারিক সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র দাখিল না করায় এই পদে নির্বাচন হয়নি ।




