slider

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। ১৭ জানুয়ারী বুধবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সদস্য এস,এ সাগর।
উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ৫০ জন দুঃস্থ অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button