slider

মাছুম ভুইয়ার হত্যাকারিদের আটক ও শাস্তির দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলার নারান্দিয়া চকের বাড়ির ব্যবসায়ী মাছুম ভুইয়ার হত্যাকারিদের আটক ও শাস্তির দাবিতে গতকাল আসমানিয়া বাজারে মানববন্ধন পালিত হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, নারান্দিয়া চকের বাড়ির মৃত মহরম আলীর ছেলে মাছুম ভুইয়া আসমানিয়া বাজারে চা স্টল চালাতেন। বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে সম্প্রতি চা স্টলটি ছেড়ে দিয়েছে। তাঁকে যারা পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করছে সকলকে আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, ও এনজিও কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের লোকজন।
উল্লেখ্য পারিবারিক সূত্র জানায়, গত ৩ জানুয়ারি মাছুম ভুইয়া দুপুরে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় চাচাতো ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নেয় ওই টাকা অজ্ঞাত লোক নিয়েছে এবং ওই লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে হাত পায়ের রগ কেটে আহত করে। চিকিৎসা চলাকালীন মাছুম ভুইয়া বেশ কয়েকজনের নামও বলেছে। আহত মাছুমকে প্রথমে কে বা কাহারা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এরপর চিকিৎসকের মাধ্যমে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে পৌঁছে। ওখান থেকে এক্সরে করানোর জন্য গৌরীপুর বাজার গ্রীণল্যাব হসপিটালে নিয়ে এক্সরে করানো হয়। তারপর সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে মাছুমের মৃত্যু ঘটে। মৃত্যু ঘটনায় তাঁর মা মাসু বেগম বাদি হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরের দিন পুলিশ শুক্কুর আলী ও মাসুদ নামে দু’জনকে আটক করে, মামলা তদন্তকারি কর্মকর্তা সাব ইন্সপেক্টর তাজুল ইসলাম জানান, সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button