খেলা

রোনালদিনহো, ক্রেসপো ও গিগস ভারতে খেলবেন

ভারত মাতাতে আসছেন সাবেক ব্রাজিলিয়ান ও বার্সা সুপারস্টার রোনালদিনহো। তার সাথে থাকবেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হারনান ক্রেসপো ও ম্যানইউ তারকা রায়ান গিগস। শেষোক্ত দুজন অবসর ভেঙে ভারতীয় ফুটবলে ফিরছেন বলে জানা গেছে।
রায়ান গিগস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬৭২ ম্যাচ খেলেছেন। বর্তমানে ক্লাবটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওয়েলসের তারকা গিগস ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে সফল। ম্যানইউর হয়ে ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। দুটি ইউরোপিয়ান কাপ, চারটি এফএ কাপ ও চারটি লিগ কাপের ট্রফিও রয়েছে তার দখলে।
এদিকে সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো কোনো ক্লাবের হয়ে খেলছেন না। গত সেপ্টেম্বরে ফ্লামিন্স থেকে বিদায় নেয়ার পর কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। ৩৬ বছর বয়সী এই তারকার এবার ভারতে খেলতে আসার কথা রয়েছে। এর আগে ফুটবলের প্রচারণা অংশ হিসেবে দু’বার ভারতের মাটিতে খেলেছিলেন ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জয়ী এই তারকা।
আর্জেন্টিনার তারকা হেরনান ক্রেসপো খেলেছিলেন চেলসি ও মিলানের দুই জায়ান্ট ক্লাবের হয়ে। তারপর সিরি ‘বি’র দল মোডেনার প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এ বছরের মার্চ মাসে কোচের পদ থেকে বরখাস্ত হন। ২০১২ সালে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার আগে প্রামার হয়ে খেলেছিলেন তিনি।
সুত্র: গোল ডট কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button