খেলা

বিপিএলে খেলবেন আফ্রিদি

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল টি-২০ লীগ নয়, বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আয়োজনে আগামী নভেম্বরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানকার ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ‘গ্লোবাল টি-২০ লীগ’। টুর্নামেন্টের খেলোয়াড় নিলামের সংক্ষিপ্ত তালিকায় থাকা ৯০ খেলোয়াড়ের একজন আফ্রিদি। তবে সামাজিক মাধ্যমে আফ্রিদি জানান, তিনি গ্লোবাল টি-২০ লীগের প্রথম আসর মিস করছেন। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন।
বিপিএল শুরু হবে ২ নভেম্বর। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টটিও নভেম্বর -ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা বিশ্বের অনেক ক্রিকেটারই উভয় টুর্নামেন্টে খেলার জন্য চুক্তি বদ্ধ হয়েছেন। যা উভয় টুর্নামেন্টের জন্যই একটা সমস্যা হয়ে দঁড়িয়েছে।
ইংল্যান্ড ওপেনার এ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামসহ অনেকের সাথেই গত এপ্রিলে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
তবে গতকাল সন্ধ্যায় টুইটারে আফ্রিদি জানান, তিনি গ্লোবাল টি-২০ লীগে খেলবেন না। আগেই চুক্তিবদ্ধ হওয়ায় তিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলবেন।
তিনি লিখেছেন, ‘বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার প্রতিশ্রতি দেয়ায় দুর্ভাগ্যজনকভাবে আমি টি-২০ গ্লোবার লীগ মিস করবো। দক্ষিণ আফ্রিকায় সবার জন্য শুভ কামনা।’
বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস- সিলেট রয়্যালস। ঢাকার হয়ে এই প্রথমবার মাঠে নামবেন আফ্রিদি। এর আগে তিনি ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট রয়্যালস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button