slider

কুড়িগ্রামে দুধকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

এ আর লিমন,কুড়িগ্রাম,প্রতিনিধি : গ্রামের অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে কুড়িগ্রামের কচাকাটা থানার ‌‌”দুধকুমার ফাউন্ডেশন”। ৩ জানুয়ারি (বুধবার) বিকেলে দুধকুমার ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সমাজের গরীব-অসহায়দের সহায়তায় বিত্তবানদের পাশাপাশি দেশের সকল সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা পেলে দুধকুমার ফাউন্ডেশন আগামীতে আরো ভালো কাজ করবে ইনশাল্লাহ।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন, রফিকুজ্জামান, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল, সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক, গোলের হাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হানিফ উদ্দীন, কচাকাটা দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আইউব আলী, ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল শাহীন, কচাকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য নুর নবী সরকার, সাংবাদিক এ আর লিমন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button