slider

জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলা সদর জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের আটশো শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সরকার আবুল কালাম আজাদ। পহেলা জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত চলে বই বিতরণের কর্মযজ্ঞ। উপজেলা সদরে শীর্ষ স্থান অধিকারী এই বিদ্যাপীঠের চমৎকার আয়োজনে উপস্থিত ছিলেন অভিভাবকদের অনেকেই। শিক্ষকদের একটি দক্ষ টিম বই বিতরণে সার্বিকভাবে সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরে অতিথি বৃন্দ ও অভিভাবকদের মাঝে আকর্ষনীয় ডায়েরি ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয় জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button