slider

নানিয়ারচরে অফিসার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচরে অফিসার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে নানিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান দেশ ও জাতির জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button