sliderশিরোনাম

প্রহসনের ভোট বর্জনের প্রচারপত্র বিতরনকালে রংপুরে এবি পার্টির ৩ নেতা গ্রেফতার : নিন্দা ও মুক্তি দাবি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরে এবি পার্টির তিন নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’র আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান ও রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ। উল্লেখ্য প্রহসনের ভোট বর্জনের প্রচারপত্র বিলি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন শেষ করে গতকাল ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে বাসায় যাওয়ার পথে কামারপাড়া বাস টার্মিনাল থেকে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায় রংপুর কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত নেতারা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদ, সদস্যসচিব হাসিব মুহাম্মদ ফিরোজ ও সহকারী সদস্যসচিব ফজলুল হক।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন; স্বৈরাচারী সরকার আইন ও মানবাধিকারের সকল নীতি লংঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে নির্লজ্জভাবে পুলিশকে ব্যবহার করছে। একটি প্রহসনের নির্বাচন বাস্তবায়ন করতে তারা হায়েনার মত আচরণ করে মানুষের কণ্ঠরোধ করছে। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, এবি পার্টি নেতারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালন শেষে যখন বাসায় ফিরছিল তখন তাদের কোন কারণ ছাড়া তুলে নিয়ে থানায় আটক করে রাখা হয়। সারারাত তীব্র শীতের মাঝে তাদেরকে মানসিক নির্যাতন চালিয়ে বিকেল বেলা পুরোনো মিথ্যা মামলায় কোর্টে চালান করা হয়। রংপুর কোতোয়ালী পুলিশের এ আচরণ গণতান্ত্রিক কর্মকান্ডে বাঁধা প্রদানের সুস্পষ্ট উদাহরণ ও দলিল। নেতৃবৃন্দ অবিলম্বে রংপুর মহানগরের তিন নেতার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button