কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজা সহ ০২ মাদক কারবারি গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধ: কুড়িগ্রাম নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম অদ্য ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ১২.০৫ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন নেওয়াশী ইউনিয়নের চাকের কুটি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রিপন মিয়া এর নিজ বসতবাড়ি থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও নাগেশ্বরী থানা পুলিশের আরো একটি টিম একই তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন নাগেশ্বরী হতে ফুলবাড়ী রোডের মফিজের মোড় এলাকা থেকে ফুলবাড়ী অনন্তপুর কদমতলা এলাকার কুখ্যাত মাদক কারবারি আলমগীর হোসেন (৩৫) কে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গত ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রি অনুমান ২২.০৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের জকুরতল বকুলতলা নামক স্থানে একটি ব্যটারি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং অটোরিকশাটি জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।



