নৌকার পক্ষে পিরোজপুর ইউনিয়নে দিনভর গনসংযোগ করলো যুবলীগ

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : পিরোজপুর ইউনিয়নে নৌকার প্রার্থী কায়সার হাসনাতের নৌকার গনসংযোগ করেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ তখন নেতাকর্মীদের ঢল নামে নৌকা নৌকা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে জমে ওঠেছে নির্বাচনী প্রচারনা নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নৌকায় ভোট চান নেতাকর্মীরা ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন।
২৩ ডিসেম্বর শনিবার সকাল থেকেই গণসংযোগের ৪র্থ দিনেও নৌকার প্রার্থীর পক্ষে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদদীপনা পাওয়া গেছে।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদের নেতৃত্বে ঝাউচর থেকে শুরু করে মেঘনা শিল্পঞ্চলের বিভিন্ন এলাকায় গনসংযোগ সহ বেশ কয়েকটি এলাকায় উঠান বৈঠকে নৌকাকে বিজয়ী করতে জনগণের কাছে কায়সার হাসনাতের সালাম পোঁছে দিয়ে নৌকায় ভোট চান।
এসময় আওয়ামী সরকারের বিবিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো জনসাধারণের মাঝে তুলে ধরেন।
সাধারণ মানুষ ও নেতাকর্মীরা নৌকার সমর্থনে ব্যাপক গনজোয়ার দেখা দেয়। স্থানীয়রা মনে করছেন নৌকার প্রার্থী কায়সার হাসনাত নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাঁর অবদান থাকবে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী নৌকায় ভোট দিতে চায় বলে জানান যুবলীগ নেতা আরিফ আহমেদ




