slider

সখীপুরে ট্রাফি ট্রাক্টর উল্টে চালক নিহত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইটবাহী একটি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর)সকালে সখীপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের নাম মোসাহিদ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে।
এ ঘটনায় চালকের সহকারী রনি আহমেদও (২৪) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাহিদ শনিবার সকালে ইট বোঝাই ট্রাক্টর চালিয়ে ভালুকার সিডস্টোর থেকে সখীপুরের দিকে আসছিল। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিত্যক্ত চায়ের দোকানে ট্রাক্টরটি ঢুকে পড়ে।
এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক নিহত ও সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত রনি আহমেদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর মামলা হবে কিনা পরে তা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button