নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, সমবায়ে শক্তি- সমবায়ে মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। ৫ অক্টোবর শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
চন্দননগর (বেগুনবাড়ী) সমবায় সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শিমুল এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়রম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোছাদ্দেকুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর মোঃ রাসেল রানা, ছাতড়া সঞ্চয় ঋন দান সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল আলিম, অমরসিংহপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক ,মানিক কুমার, মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর।
স্বাগত বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ আবু হাসেম মোঃ মোকাররম হোসেন, আরও বক্তব্য রাখেন
আলোচনা শেষে উপজেলায় সর্বোচ্চ সিডিএফ দাতা সমবায় হিসেবে প্রথম স্থান অধিকার করেন মানব সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, দ্বিতীয় স্থান অধিকার করেন মধুমিতা সমবায় সমিতি, তৃতীয় স্থান অধিকার করেন স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং সফল সমবায় সমিতি হিসেবে পুরস্কার লাভ করেন ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং নিয়ামতপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ।



